বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বয়োবৃদ্ধ মহিলার উপর হামলা,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৭-০৫ ২২:১৯:৩৫

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে বয়োবৃদ্ধ মহিলার উপর হামলা,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে  একই ইউনিয়নের মুকিম আলী ব্যাপারী বাড়ীতে।
এবিষয়ে একই বাড়ীর আবু সুফিয়ান, হালিমা খাতুন,রাশেদা আক্তার,খালেদা আক্তার, পিংকি ও আবুল খায়েরের বিরুদ্ধে জাকিয়া খাতুন(৭০)বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬শে জুন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমাকে মারার জন্য আসলে কোনরকমে ঘরে চলে আসি।কিন্তু হঠাৎ করেই তারা লাঠি-শোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমাকে মারধর করে একপর্যায়ে আমি কোন রকমে প্রাণে রক্ষা পাই।
পরে ঘরে এসে দেখতে পাই সব এলোমেলোএবং আমার ড্রয়ারে থাকা নগদ ৬০,০০০ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার (১০ আনার ওজনের স্বর্ণের চেইন+৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল একজোড়া+৭ আনার ওজনের স্বর্নের কানের দুল একজোড়া) যার অনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে যায়।আমি একলা অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


এ জাতীয় আরো খবর