ফ্রেপড এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এন.ডি.সি
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-১৬ ২২:১৪:১৮
- Print
গত ৫ আগস্ট, ২০২৩ শনিবার শিক্ষা প্রকল্প ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশন (ফ্রেপড) এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বোধনী ভাষণ দেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ। সভায় ফ্রেপড এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এন.ডি.সি, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম.এ.মাননান এবং গবেষণা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদ, অধ্যাপক মুহম্মদ এলতাস উদ্দিন এবং অধ্যাপক ড. এ.এইচ.এম. হাবিবুর রহমান ফ্রেপড এর ইমেরিটাস সদস্য থাকবেন।-বিজ্ঞপ্তি