বরগুনা: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল বরগুনা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা বিএনপির কার্যালয় জাতীয়তাবাদী তরুণ দলের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তরুণ দলের জেলা সভাপতি মনিরুজ্জামান মিন্টুর এর সভাপতিত্বে ভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক প্রমুখ। সভায় সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সহ-সভাপতি সুমন কাদের। এ সময় পরিচিতি সভায় জেলা জাতীয়তাবাদী তরুণ দলের জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।