বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজের মুক্তির দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-৩০ ১৭:৪৬:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা  পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক এবং জেলা  জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুন ওরফে শিমু শাহনাজ পুলিশ কর্তৃক হয়রানি,নির্যাতণের শিকার হয়েছেন এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা,সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন থেকে শাহনাজের দ্রæত  মুক্তি দাবি করা হয়।
সোমবার(৩০জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট প্রেসক্লাবের সামনে ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন  বিএনপি নেতা খিজির হায়াত মোল্লা,স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম,যুবদল নেতা মো:আজিম, ছাত্রদল নেতা মাসুদ রানা,মহিলা দলের মোসা.বিউটি, বিএনপি কর্মী আব্দুল হাই,আনোয়ার পরভেজ প্রমুখ।
বক্তারা বলেন,গত ২৩ জুন ভোলাহাটের চরধরমপুর গ্রামে ান্নার সময় পারিবারিক কলহের জেরে সাইবুর রহমান(৪৫) নামে এক ব্যাক্তি তাঁর স্ত্রী তাজকেরা বেগমের(৪০) ছুঁড়ে মারা গরম ডালে পুড়ে-ঝলসে যান। বর্তমানে  সাইবুর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৫ দিন পর গত ২৮ জুন বিকালে সাইবুরের ভাই ভোলাহাট থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় তাজকেরা বেগমকে প্রধানসহ শাহনাজকে ৬ নং আসামী করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়,শাহনাজের নির্দেশ এবং উস্কানিতে তাজকেরা তাঁর স্বামীকে ডাল ছুঁড়ে মারেন।
এদিকে মামলার ব্যাপারে শাহনাজের বড়ভাই  শাহ কবীর বলেন, গত ২৩ জুন স্বামী-স্ত্রীর পারিবারিক কলহে উভয়েই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে স্বামী সাইবুর রাজশাহীতে ভর্তি হন।  এ ঘটনা নিয়ে একটি মহল দম্পতি না চাইলেও তাঁদের ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য দিয়ে  উভয়কে দিয়ে  উভয়ের নামে থানায় অভিযোগ করান। কিন্তু পুলিশ তাজকেরার অভিযোগ না নেয়ায় তাঁর পক্ষে সুপারিশ করতে গিয়ে পুলিশের রোষে পড়েন শাহনাজ। এরই ধারবাহিকতায় মিথ্যা মামলা দিয়ে তাঁকে গত ২৮ জুন গ্রেপ্তার করে গত ২৯ জুন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,এ ঘটনায় মামলা পুলিশ করে নি। মামলা করেছেন সংক্ষুদ্ধ ব্যাক্তি। মামলার তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 


এ জাতীয় আরো খবর