শনিবার, অক্টোবর ৩, ২০২৬

দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ : আহত-১

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৬-২৮ ১৩:০২:২৯
ছবি : নিহত মোহন।

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ১জন নিহত ও ১জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে হামলার এ ঘটনা ঘটে। হামলায় মাদক চোরাকারবারী মোহন (২৫) নিহত হয়েছে এবং হৃদয় (২৪) নামে একজন হয়েছে। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাদক চোরাকারবারী হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেল যোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারী মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলায় চালায়। এসময় তাদের রাম দা ও ধারাল অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যায়। মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হৃদা বিজিবি’র বরাত দিয় বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পুর্ব বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রাম দা’র আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে। স্থানীয় বিজিবি এমন তথ্য নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছ। 

 


এ জাতীয় আরো খবর