সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কিশোরগঞ্জে নিজ ঘরে বাবাকে হত্যা ,ছেলে আটক

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০৬-২৩ ১৫:০১:২২

কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধের ছেলে রিকশাচালক আল আমিনকে (২৬) আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি ভৈরবপুর উত্তরপাড়া জালাল মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। এক সময় কাঠমিস্ত্রির কাজ করতেন হাফিজ উদ্দিন। তবে বার্ধক্যজনিত কারণে ওই পেশা ছেড়ে তিনি ভিক্ষা করতেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, গতরাত দেড়টার দিকে পাশের রুমের বাসিন্দারা চিৎকার শুনে গিয়ে দেখেন তাদের রুম ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯–এ কল করলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রুমের ভেতরে নিহত বৃদ্ধের মরদেহ।পাশেই তাঁর ছেলে বসে আছেন। ছেলে আল আমিনকে আটক করে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
আটক আল আমিন বলেন, ‘বাবা ভিক্ষা করে এটা আমি মানতে পারছিলাম না। এ বিষয়ে কোনো নিষেধ তিনি মানছিলেন না। তাই গতরাতে তাঁকে হত্যা করি।

 


এ জাতীয় আরো খবর