মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

উদ্বোধনী খেলায় ২-০ গোলে রুপক স্বাধীন স্মৃতি সংসদের জয়লাভ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-১৪ ০২:৫৩:১৯

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ শিরোমনিতে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিরোমণি ফাইটার্স ক্লাব শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রথম বারের মতো এ টুর্ণামেন্টের আয়োজন করেন। ১৩ জুন শুক্রবার বিকাল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান। টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন গিলাতলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি  ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা  ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা ও সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি'র সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মিনা মুরাদ হোসেন, হাফিজুর রহমান সাফি(মেম্বর), সরদার মোস্তাক আহমেদ, তবারক হোসেন, শেখ সেলিম আহমেদ, নাসির উদ্দিন, নূর হোসেন, শেখ জিয়াউর রহমান, মেঃ ইউনুস, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাইফুল্লাহ তারেক, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, হাদিউজ্জামান,  ছাত্রদল নেতা আলমগীর হোসেন, জি এম মঞ্জুরুল ইমাম প্রমূখ। টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাব্বির খান, মোঃ শামিম হোসেন, জাবেদ আকুঞ্জী-১, ইমরান মোল্যা, জাবেদ আকুঞ্জী-২।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় এস বি আলী একাদশ বনাম রুপক স্বাধীন স্মৃতি সংসদ পরষ্পরের মুখোমুখি হয়।  নির্ধারিত খেলায় রুপক স্বাধীন স্মৃতি সংসদ ২-০ গোলে জয় লাভ করে। রুপক স্বাধীন স্মৃতি সংসদের পক্ষে গোল করেন মুহিন ও হাসান। খেলায় ম্যান অফদা ম্যাচ নির্বাচিত হয়েছেন রুপক স্বাধীণ স্মৃতি সংসদের মুহিন।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের তালিকা ভুক্ত রেফারি মোঃ পারভেজ আলম।
আগামী ১৫ জুন রবিবার একই মাঠে বয়রা তরুণ সংঘ এবং যশোর বাঘারপাড়া একাদশ পরস্পরের মুখোমুখি হবেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল এস বি আলী, রুপক স্বাধীন স্মৃতি সংসদ, খুলনা নর্থ, বয়রা তরুণ সংঘ, শাহাপুর একাদশ, মুনসুর স্মৃতি সংসদ, বাঘারপাড়া একাদশ, ফুলবাড়িগেট সেনপাড়া একাদশ।

 


এ জাতীয় আরো খবর