বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির বিদায় সংবর্ধনা

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৬-১২ ২৩:৫২:১৬

যশোরের চৌগাছা উপজেলার অরাজনৈতিক সেবামূলক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন আবারো সিঙ্গাপুর গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। দীর্ঘদিন বাংলাদেশে ছুটি কাটানোর পরে আবারো সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি জমাবেন তাই চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের কাছে ভালোবাসায় সিক্ত হলেন মোঃ বখতিয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৫:১০ মিনিটে সংগঠনের প্রধান কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের আহ্বানে সাড়া দিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কবির হোসেন সোহেল, জগদীশপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান, উপদেষ্টা সাংবাদিক মোঃ আবু জাফর বিশ্বাস, সেনা সদস্য মোঃ ইমরান নাজির, প্রাবাসী মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলী রেজা রাজু, মোঃ আছির উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম, সুলতান মাহমুদ রনি, শাহরিয়ার নাফিজ, দীপ্ত বিশ্বাস, তৌহিদুল ইসলাম রাকিব, তামিম ইকবাল, লিমন হোসেন, শামীম হোসেন, নয়ন রহমান, জাহাঙ্গীর আলম, মোঃ পলক হোসেন প্রমুখ।


এ জাতীয় আরো খবর