কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী -৫ আসনে(কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন,কোম্পানীগঞ্জে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ক্রস ড্যাম নির্মাণ,চরএলাহী স্লুইসগেট চালু,চরএলাহী ইউনিয়ন ও বাজার রক্ষার্থে দু'কিলো মিটার ব্লক দিয়ে বেড়ি বাঁধ নির্মাণ,ভাঙ্গন কবলিত মানুষদের গৃহায়ণ-পূনর্বাসনের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় পদযাত্রা ও পরিদর্শন শেষে চরএলাহী ঘাট সংলগ্ন মসজিদে চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি জানান।
অধ্যক্ষ বেলায়েত বলেন,গত বছর বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় জামায়াত অতীতের মত গণদাবি নিয়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছে। ইতোপূর্বে এসব দাবি নিয়ে জামায়াত মানববন্ধন,সভা- সমাবেশ করে দাবি জানানোর প্রেক্ষিতে এখানে সরকারের দুজন উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিদর্শনে এসে ভাঙ্গন রোধে ব্লক ফেলার নির্দেশনা দেন।এতে জনগণ সাময়িক উপকৃত হলেও এটা স্থায়ী সমাধান নয়।চরএলাহী,চরফকিরা,মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে গত ৩০-৩৫ বছর যাবত নদী ভাঙ্গনে মানুষ নি:স্ব হচ্ছে। পঁচিশ হাজার একর কৃষি জমি নদীতে বিলীন, ১০ হাজার পরিবার বসত ভিটি হারিয়ে গৃহহীন হয়েছে। ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদী গর্ভে হারিয়ে গেছে।
জামায়াতের এ নেতা বলেন,উপরোল্লিখিত দাবিগুলো এঅঞ্চলের মানুষের প্রাণের দাবি হলেও ক্রস ড্যাম নির্মানের অর্ডার হলেও কাদের ঈঙ্গিতে -ইশারায় ও ইন্ধনে ক্রস ড্যাম নির্মাণ আরম্ভ হচ্ছে না,চরএলাহীতে নির্মিত স্লুইস গেট অনেক আগে নির্মিত হলেও কোন কুচক্রিমহলের অদৃশ্য নির্দেশে স্লুইসগেট চালু করা হচ্ছে না,তা অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ জানতে চায়।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন -ব্যাবসার কারণে ই মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে। এখনো অবৈধ বালু উত্তোলন করায় লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে। বৈধ বালু ব্যাবসাতে আমাদের আপত্তি নেই,কিন্তু গণবিধ্বংশি অবৈধ বালু উত্তোলন-ব্যাবসা জনস্বার্থে বন্ধ করতে হবে।
চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর
আমীর মাওলানা মোশাররফ হোসাইন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারীসহ
উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।