শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১০ ০০:২৭:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে আবু রায়হান(৩০) নামে একজন ইলেকট্রিক মিস্ত্রীর মৃুত্য হয়েছে। তিনি মহারাজপুর ইউনিয়নের মাসানিয়াপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। পরিবার,পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার(৯মে) দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়িতে একটি ড্রিল মেশিনে কাজ করছিলেন রায়হান। এসময় তিনি  অসতর্কতাবশত: বিদ্যূৎস্পৃষ্ট  হয়ে  পড়ে যান ও চিৎকার দেন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর