মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০৩ ১৩:৫০:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার আমনুরাগামী সড়কে পেছন থেকে একটি ট্রাক্টরের ধাক্কায় সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে একটি মালবোঝাই একটি ভটভটি চালক মো: শরিফ(৪৫) নাম এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা  ইউনিয়নের গোরস্থান মোড় এলাকার মৃত হয়রান আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার(৩মে) সকাল সোয়া ৯টার দিকে নয়ানগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর লোহার সামগ্রী বোঝাই আমনুরাগামী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি পাশের গাছের সাথে ধাক্কা লেগে এর চালক শরিফ ঘটনাস্থলে আহত হয়। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই ট্রাক্টর ও এর চালক পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আইনী কার্যক্রম শেষে আবেদনের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর