বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে মহানন্দা নদীতে ডুবে নর্থ সাউথ বিশ^বিদ্যালয় ছাত্র এবং এক শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০২ ২১:২৪:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর এবং শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা নদী ও  মহানন্দা সংযুক্ত খঁড়িতে ডুবে ঢাকার নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের এক ছাত্র ও এক শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন-গোমস্তাপুরের আলীনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০) এবং শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পীরগঞ্জ গ্রামের  আব্দুল জলিলের ছেলে জুনায়েদ হোসেন(৭)।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস এবং পুলিশ জানায়,গত রোববার(১ জুন) দুপুর ২টার দিকে গোমস্তাপুরের আলীনগর গ্রাম সংলগ্ন ঘাটে একা গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হন সাঁতার না জানা ইয়াসিন। সোমবার(২জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাঁর মরদেহ উদ্ধার করে। অপরদিকে সোমবার দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন মহানন্দার খাঁড়ির ্উপর বাঁশের সাঁকো পার হবার সময় অসাবধানতাবশত: পানিতে পড়ে যায় শিশু জনিায়েদ। দুপুর সোয়া ২টার দিকে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,ঈদ করতে বাড়িতে আসার পর নদীতে ডুবে মারা যান নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের ছাত্র ইয়াসিন। প্রায় ২৪ ঘন্টা পর রাজশাহী থেকে আসা  ডুবুরীরা তাঁর মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন,বাড়ির পাশে মহানন্দার সাঁকোর উপরের খাঁড়ি পার হয়ে নানা বাড়ি যাবার সময়  সাঁকো থেকে নদীতে পড়ে মারা যায় শিশু জুনায়েদ।
পুলিশ জানায়, উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর