চলচ্চিত্র তারকা পরীমনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও এখন অনুপ্রেরণা। একসময় নানা আলোচনায় থাকলেও এখন তিনি পরিচিত হচ্ছেন একজন সাহসী নারী, সফল মা এবং মানবিক উদ্যোক্তা হিসেবে।
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনি ভেঙে না পড়ে বরং নতুন করে জীবন সাজিয়েছেন। এখন তিনি তার ছেলে রাজ্য ও মেয়ে প্রিয়মকে ঘিরে জীবন গড়ছেন।
চলতি ভালোবাসা দিবসে পরীমনি চালু করেন একটি নতুন অনলাইন ব্র্যান্ড-‘বডি’। এখানে পাওয়া যাচ্ছে মা ও নবজাতকদের প্রয়োজনীয় পোশাক ও পণ্য।

শুধু ব্যবসা নয়, পরীমনি এই উদ্যোগকে মানবিক রূপও দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ‘বডি’র আয় থেকে প্রতি তিন মাসে কিছু অংশ গর্ভবতী মা ও শিশুদের সাহায্যে দেওয়া হবে।
পরীমনি বলেন, "আপনাদের ভালোবাসায় আমি সাহস পেয়েছি। এখন থেকে ‘বডি’ শুধু ব্যবসা করবে না, মায়েদের পাশে দাঁড়াবেও।"
এদিকে, সিনেমাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর নতুন করে ‘গোলাপ’ নামের এক ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিরব হোসাইন।