শুক্রবার, মে ১, ২০২৬

সাতক্ষীরায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দুঃস্থদের মাঝে জেলা বিএনপির খাবার বিতরণ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৫-৩০ ১৮:২৩:২৫

সাতক্ষীরা  :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণ করেছে। শুক্রবার (৩০ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা  নিউ মার্কেট চত্ত্বরে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। এসময় বক্তারা বলেন ' কৃষি ও শিল্পে বিপ্লব, খাল খনন ও বৃক্ষরোপণ, শিক্ষা ও প্রশাসন সংস্কার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা, সরকারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, এবং প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারে গণআকাঙ্ক্ষার প্রতিফলন,প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়া রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত, এক অমোচনীয় চিহ্ন। মাত্র চার বছরে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন চার দশকের চেয়েও বেশি যা আজও ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়''। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 


এ জাতীয় আরো খবর