বুধবার, আগস্ট ২৬, ২০২৬

দাগনভূঞা ভূমি মেলার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৫-২৭ ২২:৩৫:৫১

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলার সমাপনী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম।
এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দৈনিক ফেনীর দাগনভূঞা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৯ জনকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর