রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সাবেক পৌর মেয়র মোখলেস জামিনের পর জেলগেটে ফের গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৬ ১৫:৫০:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ আওয়ামী লীগ নেতা,জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটি সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সােেবক মেয়র মোখলেসুর রহমান জামিনে মুক্ত হবার পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন। সোমবার(২৬মে) দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৬মে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) এবং চাঁপাাইনবাবগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে ঢাকা মহানগর এলাকা থেকে গ্রেপ্তার হন। পরদিন ৭মে তাঁকে  ২০২৪ সালের ৫ আগষ্ট বিগত সরকার পতনের দিন চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত রোববার(২৫মে) তিনি জেলা দায়রা জজ আদালত থেকে ওই মামলায় জামিন লাভ করেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, সোমবার দুপুরে জেলখানার সামনের সড়ক থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে  পরে জানানো হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য,মোখলেস চাঞ্চল্যকর জেলা যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার আসামী। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।


এ জাতীয় আরো খবর