চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫মে) সকালে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমী যৌথভাবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন। অতিথি হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান গোলাম মোস্তফা।
বক্তরা প্রেম এবং দ্রোহের এই কবি’র জীবন এবং কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা শ্রদ্ধা জানিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম জাতির আদর্শ। বর্তমান প্রজন্মকে তাঁর সম্পর্কে জানাতে হবে। তিনি তাঁর কর্মের মধ্যে যুগ যুগ বেঁচে থাকবেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি,একক ও দলীয় নৃত্য এবং একক ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী,শিক্ষক-শিক্ষার্থী এবং সূধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।