মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ভোলাহাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র স্থাপনা নির্মাণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১২ ১৪:০৭:৪৭
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  চরধরমুপর গ্রামের বিপরীতে আন্তর্জাতিক সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বালুর বস্তা ব্যবহার করে  বাংকারের এু দুটি স্থাপনা নির্মাণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।  তবে  হঠাৎ করে এ ধরণের স্থাপণা নির্মাণের কারণ জানা যায়নি। বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার (৯ মে) এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীকে সতর্ক করে সীমান্তের শূণ্য রেখায় যেতে নিষেধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র চরধরমপুর সীমান্ত ফাঁড়ির কর্মকর্তারা। এ ব্যাপারে  বিজিবি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জনগণকে সতর্ক করার ব্যাপারে জানিয়েছে। এরপর থেকেই সীমান্তবাসী সতর্ক রয়েছে।  
তবে সোমবার (১২মে) দুপুর পর্যন্ত এ ব্যাপারে সীমান্তে কোন উত্তেজনা নেই এবং সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রগুলো।
সং¤িøস্ট ইউপি সদস্য সাদিকুল ইসলাম বলেন,ভারতের প্রায় আধাকিলোমিটার অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে   মরিচা জাতীয় (বাংকার) স্থাপনা নির্মাণ করা হয়েছে। ওই সীমান্তে দু’দেশের মাঝে রয়েছে মহানন্দা নদী ও গাছপালা। খালি চোখে ওই স্থাপনা  ভাল করে দেখা বা বোঝা যায় না।  শুক্রবার গ্রামের দুটি মসজিদে জুম্মা’র নামাজের সময় বিজিবি’র  চরধরমপুর বিওপি কর্মকর্তারা  উপস্থিত হয়ে সীমান্তবাসীকে সীমান্তে না যেতে সতর্ক করেন।বিজিবি সতর্ক করার পর বিষয়টি এলাকাবাসী জানতে পারেন। এর আগে বিষয়টি তাদের নজরে আসে নি।  জনপ্রতিনিধিদের পক্ষে এলাকাবাসীকে ঘাস কাটতে বা নদীতে গোসল করতে বা কোন কাজেই সীমান্তের শুণ্য রেখায় না যোতে বলা হয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি অবগত। তবে এটি ভারতের ভেতরে তাদের নিজেদের এলাকার ব্যাপার। সীমান্ত এখন পর্যন্ত  স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চরধরমপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন,মেইন আন্তজার্তিক সীমান্ত পিলার নং ১৩ এস এবং ১৭ আর এর  বিপরীতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে বালুর বস্তা ব্যবহার কওে বাংকার জাতীয় দুটি স্থাপনা নির্মাণ করেছে বিজিবি। তবে বাংকার  নির্মাণের জন্য যে  মাটি খনন করতে হয় তা করা হয় নি। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও জানান বিওপি কমান্ডার।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের প্রায় পাঁচশত গজ ভেতরে১২ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন ভারতীয় এলাকায় (নিজস্ব পেরিফেরিতে)  স্থাপনা নির্মাণ হয়েছে।এটি তাদের  অভ্যন্তরীন ব্যাপার। এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ হয় নি। সীমান্তে যথাযথ নিরাপত্তা বজায় রয়েছে। সীমান্তবাসী জনগণকে সতর্ক করার ব্যাপারে অধিনায়ক বলেন,  এটি নতুন কোন ঘটনা নয়। রুটিন ব্যাপার। তাঁদের শূণ্য রেখা এলাকায় না যেতে সব সময়  বারণ করা হয়।


এ জাতীয় আরো খবর