বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও স্নিগ্ধর পদত্যাগ,স্থলাভিষিক্ত হলেন কর্নেল কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-০৮ ২১:০৭:৫৬
ফাইল ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
স্নিগ্ধ জানান, তিনি উচ্চশিক্ষায় মনোযোগ দিতে চান, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি এখন শুধু পড়াশোনায় মন দিতে চাই। রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।”
তবে তিনি পুরোপুরি বিদায় নিচ্ছেন না। এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে কাজ করবেন বলে জানান।
স্নিগ্ধর পদত্যাগের পর নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। বোর্ড সভায় এ নিয়োগ চূড়ান্ত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়। এরপর থেকে শহীদ ও আহতদের পরিবারকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সংস্থাটি।

 


এ জাতীয় আরো খবর