বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না আম পাড়ার নির্দিষ্ট সময়সীমা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০৮ ১৮:৫৭:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে  বিগত দুই মৌসুমের ন্যয় চলতি ২০২৫  মৌসুমেও থাকছে না গাছ থেকে পরিপক্ক আম পাড়া বা সংগ্রহের কোন নির্দিষ্ট সময় সীমা। যখন যে গাছে বা বাগানে যে আম প্রাকৃতিকভাবে পরিপক্ক হবে তখন সেই আম গাছ থেকে নামানো যাবে। তবে তা যেন যথাযথ হয় তা পর্যবেক্ষণ করা হবে। বৃহস্পতিবার(৮মে)  বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত চলতি বছরের ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন,বিপণন,পরিবহন এবং বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সভার সভাপতি জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ এ সিদ্ধান্ত জানান।
জেলা প্রশাসক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ  ও আম উৎপাদনকারী আশপাশের জেলাগুলোর  বিভিন্ন বাজারে  পাকা ও কাঁচা আম কেনা-বেচাতে  কত কেজিতে মন হবে তা বিভিন্ন রকম হয়। এটির জন্য একটি নির্ধারিত ওজন ঠিক করে দেয়ার দীর্ঘদিনে দাবী রয়েছে। তবে এ ব্যাপারের প্রশাসন হস্তক্ষেপ  করবে না। এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে আলোচনা হয়েছে। যেহেতু বিষয়টি কাঁচামাল সংশ্লিষ্ট এবং নাজুক তাই আম কেনা-বেচাতে কখন কোন বাজারে কত কেজিতে মন হবে তা ওই বাজার সংশ্লিষ্টরাই  নায্যতার ভিত্তিতে  আলোচনা করে ঠিক করবেন। তবে জেলার আম উৎপাদনকারী বৃহত্তম উপজেলা শিবগঞ্জের  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার  তৌছিক আজিজের প্রথমিক প্রস্তাবনা অনুযায়ী  শুধু শিবগঞ্জের আড়তসমূহে  পাকা আম সাড়ে ৪২ কেজিতে এবং কাঁচা আম ৪৫ কেজিতে ক্রয়  সংক্রান্ত প্রস্তাবের সাথে নীতিগত ভাবে একমত হওয়া যায়। তবে এটি চাপিয়ে দেয়া হবে না।
এছাড়া জেলাবাসীর দীর্গদিনে দাবীর প্রেক্ষিতে জেলার প্রবেশ মুখে একটি ‘আম’ ভাস্কর্য নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যা জেলা পরিষদ বাস্তবায়ন করবে। এ জন্য প্রাধমিকভাবে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।  ভরা আম মৌসুমে জেলা থেকে আম পরিবহণের জন্য ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে। পোষ্ট অফিসও আম পরিবহনে সহযোগিতার আশ^াস দিয়েছে। সংশ্লিষ্টদের প্রস্তবনা অনুযায়ী পরিবহন সংশ্লিস্ট কুরিয়ার সার্ভিসগুলোর সাথে আলোচনা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
সভায় বক্তব্যদেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.ইয়াসিন আলী,জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পরিসদ প্রধান নির্বাহী(উপ-সচিব) আলফাজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালম সাহিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক,চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েসন সম্পাদক মুনজের মানিক, াম উৎপাদন ও রপ্তানীকারক ইসমাইল খান শামীম,চাঁপাইনবাবগঞ্জ হটিকালচার সেন্টার উপ-পরিচারক মঞ্জুর এ মাওলা, পশ্চিমাঞ্চল রেলের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের উর্ধতণ বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাক্তন আম গবেষণা কেন্দ্র) মোশারফ হোসেন, কানসাট আম আড়ৎদার সমিতির শহীদুল হক হায়দারী,আড়ৎদার মুন্সী নজরুল আলী প্রমুখ।
সভায়  সংশ্লিষ্টরা বলেন,গাছে পরিপক্ক না হলে চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া হয় না।  আম সংরক্ষণ ও পাকাতে ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহার করা হয় না। আম চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতির অংশ। বক্তরা,আম রপ্তানী বাড়ানো, উত্তম কৃষি চর্চার মাধ্যমে(গ্যাপ) নিরাপদ আম উৎপাদন বাড়ানো,র্ প্তানী বাড়াতে ঢাকার শ্যামপুরের বাইরে  রাজশাহী অঞ্চলে একটি প্যাকেজিং হাউস চালু সহ বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


এ জাতীয় আরো খবর