বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তোকাল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০৩ ১৮:০৯:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন)। শনিবার(৩মে) সকাল ১১টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। তিনি মনাকষা ইউনিযনের ১ নং ওয়ার্ডের চৌকা  খড়িয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দ্ইু মেয়েসহ বহু গুণঘ্রাহী রখে গেছেন।
শনিবার সন্ধ্যা ৬টার সময় নিজ গ্রামের আমবাগানে তাঁকে রাষ্ঠ্রীয়  মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা  মো: মোস্তফা, মোয়াজ্জেম হোসেন মন্টু, ওয়ার্ড সদস্য কাজল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। শনিবার রাত সাড়ে ৯টায় খড়িয়াল কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


এ জাতীয় আরো খবর