বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অন্নপূর্ণা দেবী নিভৃতচারী এক সঙ্গীত কিংবদন্তি

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২৩ ২১:২৯:২৫

পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত শিল্পী অন্নপূর্ণা দেবীর জন্ম ভারতের মধ্য প্রদেশের মাইহার শহরে ১৯২৭ সালের ২৩ এপ্রিল।
তাঁর প্রকৃত নাম রওশন আরা বেগম। তিনি ছিলেন একজন স্বনামধন্য সুরবাহার শিল্পী। 
পিতা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ। মাতা মদিনা বেগম। 
চার ভাইবোনের মধ্যে অন্নপূর্ণা ছিলেন সবার ছোট। সরোদশিল্পী ওস্তাদ আলী আকবর খাঁ তার ভাই।
মাইহার ঘরানায় তাঁর পিতার অবদান অনেক। মাত্র পাঁচ বছর বয়সে পিতার কাছে শুরু হয় তাঁর সঙ্গীত শিক্ষা।
অন্নপূর্ণা দেবী সুরবাহারে যন্ত্রসঙ্গীত বাজাতেন। বিয়ে করেছিলেন কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করকে। তাঁদের সন্তানের নাম শুভেন্দ্র শঙ্কর। একসময় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। 
পরে ব্যবস্থাপনা পরামর্শক রুশিকুমার পাণ্ডেকে বিয়ে করেন অন্নপূর্ণা দেবী। তিনি মারা যান ২০১৩ সালে।
একদিকে তিনি যেমন ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন তেমনি মুম্বইতে শিক্ষা দিতে থাকেন ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত। 
তাঁর শিষ্যদের মধ্যে রয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, নিখিল বন্দ্যোপাধ্যায়, অমিত ভট্টাচার্য, আশিস খান প্রমুখ৷
সঙ্গীত জীবনে অন্নপূর্ণা দেখিয়েছেন অসামান্য কৃতিত্ব। তাঁর কৃতিত্বের জন্য তিনি ১৯৭৭ সালে পদ্মভূষণ, ১৯৯১ সালে সঙ্গীত নাটক একাডেমি আওয়ার্ড, ১৯৯৯ সালে দেশিকোত্তম খেতাব পান।
২০১৮ সালের ১৩ অক্টোবর ৯১ বছর বয়সে বিখ্যাত এই সুরবাহার শিল্পীর জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর