রাজধানীর বিজয় নগর আল-রাজী কমপ্লেক্স এর ১৪০২ নং কক্ষে ভাসানী অনুসারী পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মজিবর রহমান। সভায় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এর ধারাবাহিক কার্যক্রম আলোচনায় উঠে আসে। বিগত দিনগুলোতে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে পরিষদ আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন কার্যক্রম সফল ভাবে পরিচালনা করে। ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে সামাজিক আন্দোলন ছাড়াও রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে মাঠে- ময়দানে পরিষদের ভূমিকা নতুন প্রজন্মসহ সকল মহলে প্রশংসিত হয়েছে।
অতীতের ন্যায় আগামী দিনে ভাসানী অনুসারী পরিষদ একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে এর প্রতিবাদী কন্ঠ সোচ্চার থাকবে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সভায় সর্বসন্মত সিদ্ধান্তে মুহাম্মদ কামরুল হুদাকে চেয়ারম্যান এবং মোহাম্মদ ইছমাইলকে মহাসচিব করে আগামী দুবছরের জন্যে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী গঠন করা হয়।