বুধবার, আগস্ট ২৬, ২০২৬

৫ দিন নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে শিরোমনিতে মানববন্ধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-১৯ ২০:৫৪:৫২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ নগরীর  শিরোমনি কেডিএ মার্কেটের সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যবসায়ী মো. আনোয়ার হেসেনকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় শিরোমনি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন, নিখোঁজ আনোয়ার হোসেনের দুই ছেলে আবু সাঈদ ও সিয়াম। সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।মানববন্ধন ও সমাবেশে ব্যবসায়ীরা প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবসায়ী আনেয়ার হেসেনকে খুঁজে বের করার আহŸান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।শিরোমনি কেডিএ ও শিরোমণি বাজারের সকল ব্যবসায়ীগণ এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শিরোমনি কেডিএ মার্কেটের চশমা ও ঘড়ির দোকান ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন দোকানের মালামাল কিনতে খুলনায় যায়। এরপর থেকে তার আর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পরদিন খুলনা সদর থানায় একটি ডায়েরি করা হয়। দীর্ঘ চার দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি। ব্যাবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ আনোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ ও সিয়াম, ইফতেখায়রুল আলম বাপ্পি, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মুরাদ হোসেন, আব্দুল হালিম, মোহাম্মদ নাজমুল হোসেন, এর মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনসার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন , ইতি, টুটুল, শামসুদ্দিন , হাবিবুর রহমান মিন্টু, মোহাম্মদ শরিফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া, পিয়া সহ সকল ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ী বৃন্দ বলেন অনতিবিলম্বে প্রশাসন তাকে খুঁজে বের না করলে কঠোর আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে ঘোষণা দেন।

 


এ জাতীয় আরো খবর