বুধবার, আগস্ট ২৬, ২০২৬

গোমস্তাপুরে আমবাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৭ ২১:২১:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে ওয়াসিম আলী(২৭) নামে এক কৃষকের  আমগাছের সাথে গলায়  রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চৌডালা ইউনিয়নের পূর্বপশ্চিম সাহেবগ্রাম এলাকার নেস মোহম্মদের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালে  বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একই ইউনিয়নের বেলালবাজার গরিয়াবাজার এলাকার একটি আমবাগানে ওয়াসিমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, গত বুধবার রাতে খাবার পর ওয়াসিম  বাড়িতে ঘুমিয়ে পড়ে। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর