শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

শুভ জন্মদিন সংগীতশিল্পী অনুপম রায়

  • মেসবা খান
  • ২০২৫-০৩-৩০ ০১:৩০:২৭

অনুপম রায় পশ্চিমবঙ্গের সংগীত ভুবনে তাঁর সমসাময়িক উদীয়মান তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম।
২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে 'আমাকে আমার মতো থাকতে দাও' ও 'বেঁচে থাকার গান' এর মাধ্যমে কলকাতার গানের জগতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন।
এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে। ২০১৫ সালে 'পিকু' সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি। সেই সাথে ছবিটির আবহ সংগীতের জন্য 'ফিল্ম ফেয়ার এওয়ার্ড' পান।
তিনি 'তুমি যাকে ভালোবাসো' গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অনুপম রায়ের জন্ম ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তাঁর প্রাথমিক শিক্ষার দশ বছর পার করেন কলকাতার সেন্ট পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। আর কলেজ জীবন অতিবাহিত করেছেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে।
পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ। সেখান থেকে তিনি ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন।
তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস বাঙ্গালোর, কলকাতাতে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
অনুপম রায় তাঁর গানের সব কাজ তিনি নিজেই করেন। তাঁর অধিকাংশ গানের ক্ষেত্রে তিনি নিজেই গান লেখেন সুর করেন এবং গেয়ে থাকেন।
'অটোগ্রাফ' চলচিত্রে তাঁর গান 'আমাকে আমার মতো থাকতে দাও' কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়।
এরপরে 'চলো পাল্টাই' সিনেমায় তাঁর 'বাড়িয়ে দাও'সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তাঁর জনপ্রিয়তার বৃহস্পতি শুরু হয় 'বাইশে শ্রাবণ' চলচিত্রের মাধ্যমে।
এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া 'গভীরে যাও' বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া 'একবার বল'।
তাছাড়া রূপম ইসলামের 'এই শ্রাবণ' ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের 'যে কটা দিন' দারুণ জনপ্রিয়তা লাভ করে।
এছাড়াও অনুপম জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শুন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষেসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচিত্রে কাজ করেছেন।
অনুপম পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বেশ কয়েকটি বলিউড চলচিত্রে কাজ করেছেন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।
 


এ জাতীয় আরো খবর