বাংলা গানে দরদ খুঁজতে চাইলে খুঁজতে হবে খালিদ হাসান মিলুকে।
বাংলা গানকে চিনে যিনি কণ্ঠে সুর মেলাতেন, সেই মানুষটি খালিদ হাসান মিলু। বিশ বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই।
মিলুর জন্ম ১৯৬০ সালে পিরোজপুর জেলার আদর্শ পাড়া গ্রামে।
তাঁর সঙ্গীতজীবন শুরু হয় আশির দশকের প্রথম দিকে।
সেসময় তাঁর প্রথম এ্যালবাম 'ওগো প্রিয় বান্ধবী' প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত অন্যান্য উল্লেখযোগ্য এ্যালবামসমূহ হলো - প্রতিশোধ নিও, নীলা, শেষ ভালোবাসা, আয়না ও মানুষ।
১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রে গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
১৯৯৪ সালে 'হৃদয় থেকে হৃদয়' চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।
তাঁর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান এখনও সঙ্গীতকে ভালোবেসেই আছেন।
২৯ মার্চ ২০০৫ সালে শিল্পী খালিদ হাসান মিলু প্রয়াত হন। শ্রদ্ধাঞ্জলি।