শনিবার, মে ২, ২০২৬

শুভ জন্মদিন ব্যারিস্টার ফারাহ খান

  • মেসবা খান
  • ২০২৫-০৩-২২ ২১:৪২:০০

অত্যন্ত সুবিখ্যাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান দাদাভাই তাঁর মেজো চাচা। তাঁর বাবারা ছিলেন ছয় ভাই তিন বোন। পিতামহ খোরশেদ আলম খান ছিলেন স্কুল একজন পরিদর্শক। তাঁর পিতৃ নিবাস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের খান পরিবারে।
ফারাহ খান একাধারে একজন পেশাদার দক্ষ আইনজীবী, তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব, উপস্থাপক এবং মানবাধিকার কর্মী। এছাড়াও ব্যারিস্টার ফারাহ 'সিরাজুল আলম খান (এসএকে) ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট' এর সম্মানিত সদস্য সচিব। 
বছরের শুরু থেকেই সারা দেশব্যাপী তিনি চষে বেড়াচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অনৈক্য ও ভাঙ্গন রোধে দলটির পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টায়। আর সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের নিয়ে তিনি মিটিং, সমাবেশ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করছেন অব্যাহতভাবে। 
                  জন্ম ২২ মার্চ
পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন ল, এলএলবি, যুক্তরাজ্যের এডেক্সেল ইন্টারন্যাশনাল থেকে 'এ' ও 'ও' লেভেল, নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে পোস্ট গ্রাজুয়েট। সবশেষে লিঙ্কন্স ইন থেকে সমাপ্ত করেছেন তিনি বার এ্যাট ল। 
ফারাহ খান কিছুদিন শিক্ষকতাও করেছেন রাজধানীর মাস্টারমাইন্ড স্কুল ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে। 
সফল হোক তাঁর লালিত স্বপ্ন সাধ। সুন্দর ও মসৃণ হোক তাঁর আগামি দিনের পথচলা। 
আজকের এই বিশেষ দিনটিতে ব্যারিস্টার ফারাহ খানের জন্য রইল শুভ কামনা।  
 

 


এ জাতীয় আরো খবর