ইউরোপের দল জার্মানি ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গ্রুপ এইচে নিজেদের শেষ খেলায় এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার সাথে ১-১ গোলে ড্র করে ইউরোপের দল জার্মানি। দক্ষিণ কোরিয়া শুরুতেই এগিয়ে যায়।
প্রথমার্ধের শেষ দিকে জার্মানি খেলায় সমতা আনে। দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোলের দেখা পায়নি। তাতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে। এই ড্র’র ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে।
পার্থে আরেক খেলায় কলম্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো।