মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শুভ জন্মদিন অভিনেতা প্রাণ রায়

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ১৯:৫৬:১১

প্রাণ রায় একজন নাট্য অভিনেতা ও চিত্রশিল্পী। তিনি সাধারণত মঞ্চ এবং টেলিভিশনে অভিনয় করেন। তবে পাশাপাশি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
টিভি বা চলচ্চিত্রের পর্দায় যাঁর সরব উপস্থিতি দর্শকদের নির্মল আনন্দ দেয় তিনি অভিনেতা প্রাণ রায়।
সালাউদ্দিন লাভলু পরিচালিত 'মোল্লা বাড়ীর বউ' ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর।
প্রাণ রায় অভিনীত নাটকগুলোর মধ্যে চোরকাব্য, সাত সওদাগর, কোমল বিবির অতিথিশালা, প্রতিশোধ, রঙ্গের দুনিয়া অন্যতম। এছাড়াও তিনি অভিনয় করেছেন নোঙ্গরখানা, ইলেকশনের রঙ্গ, ঝুলন্ত বাবুরা প্রভৃতি নাটকে।
বাগেরহাটের সন্তান প্রাণ রায়ের জন্ম ১৫ মার্চ।
পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে। ব্যক্তিজীবনে এককালের সহপাঠী, নাট্যকার এবং পরিচালক শাহনেওয়াজ কাকলী তাঁর স্ত্রী।
অভিনীত চলচিত্রসমুহ - মোল্লা বাড়ীর বউ, ডাক্তার বাড়ি, হঠাৎ সেদিন, ঘেটুপুত্র কমলা, জীবনঢুলী, নয় ছয়, নদীজন, মায়া দ্য লস্ট মাদার প্রভৃতি।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।

 


এ জাতীয় আরো খবর