বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

শুভ জন্মদিন অভিনেতা আলীরাজ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ১৯:৫২:০৪

তাঁর প্রকৃত নাম আনোয়ার হোসেন। খালাতো ভাই চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু নিজের নামের সাথে মিল রেখে তাঁর নাম রাখেন ডাব্লু আনোয়ার।
একজন বলিষ্ঠ অভিনেতা। চলচ্চিত্রে এসে নাম হয় আলী রাজ। চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে নায়করাজ রাজ্জাকের হাত ধরে। তিনিই তাঁর এই নামকরণ করেন।
আলী রাজের জন্ম ১৫ মার্চ ১৯৫৭ সালে সিরাজগঞ্জে।
ছেলেবেলায় সেখানে থাকতেই বর্ণালী ক্লাবের সাথে অভিনয় শুরু করেন। এরপর কাজ করেছেন তরুণ সম্প্রদায়, দুর্বার, সংলাপ থিয়েটারে।
ঢাকায় চলে আসার পর 'ঢাকা থিয়েটার' এ কাজ শুরু করেন। সেখানে তাঁর সহঅভিনেতা ছিলেন হুমায়ূন ফরিদী, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদের মত বড় বড় অভিনেতারা।
তারপর একদিন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে অভিনয় করলেন। এরপর অভিনয় করলেন 'ঢাকায় থাকি' ধারাবাহিক নাটকে। সেই নাটকের মাধ্যমে চোখে পড়লেন নায়করাজ রাজ্জাকের।
রাজ্জাক তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বৈকুন্ঠের উইল' উপন্যাস অবলম্বনে ‘সৎভাই’ চলচ্চিত্র নির্মাণের চিন্তা করছিলেন। আলীরাজ সেই চলচ্চিত্রে অভিনয় করে রূপালি পর্দায় তাঁর নিজের নাম লেখালেন।
দুর্দান্ত অভিনয় করেছিলেন সে ছবিতে বাপ্পারাজের ছোট ভাইয়ের চরিত্রে।
সময়ের সাথে তাল মিলিয়ে এখনো অভিনয় করে চলেছেন তিনি নিরন্তর।
পারিবারিক জীবনে আলীরাজের এক পুত্র এবং এক কন্যা। তাঁর স্ত্রী একজন নৃত্যশিল্পী। ‘নৃত্যাঞ্চল’ নামের একটি প্রতিষ্ঠানে শিবলী ও নিপার সঙ্গে ছেলেদের নাচ শেখান তিনি।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।
 


এ জাতীয় আরো খবর