চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাক প্রতিবন্ধী এক কিশোরিকে (১৩) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবক ও ২ কিশোরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার(১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহাবাজপুর ইউনিযনের ৬ নং ওয়ার্ডের কাগমারি গ্রামে ঘটনাটি ঘটে। গ্রেপ্তাররা হল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাখাওয়াৎ হোসেন (২১) এবং ১৪ ও ১৩ বছর বয়সী শিক্ষার্থী দুই কিশোর। নির্যাতিতা মেয়েটিও একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
সংংশ্লিস্ট ইউপি সদস্য গাজলুর রহমান বলেন ও অনান্য স্থানীয় সূত্র জানায়,বাড়ির পাশের মসজিদে প্রতিদিনের ন্যয় জামাতে নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে মেয়েটিকে পাশের একটি আমবাগানে নিয়ে যায় ওই তিন যুবক-কিশোর। এদিকে মেয়েটিকে ওই বাগানে নিয়ে যেতে দেখে গ্রামের অপর এক কিশোরি। এ ছাড়া বাড়ি আসতে দেরী দেখে বাগানেও খোঁজ করতে যান পরিবারের সদস্যরা। তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন এবং রাতেই অভিযুক্তদের শনাক্ত করেন। শুক্রবার(১৪ মার্চ) খুব সকালে বিবাহিত ওই যুবককে আটক করে গ্রামবাসি। সকাল ৯টার দিকে পলাতক থাকা ওই দুই কিশোরকেও শিবগঞ্জের কানসাট এলাকা থেকে আটক করে নিয়ে আসে এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ এসে ওই তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায়। মেয়েটিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার বিকালে থানায় নারী ও শিশু নির্য়াতণ দমন আইনে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই তিনজনের নামে মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীণ।