মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১৩ ১৫:৩৯:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি  পরিষেবা স্বাধীন  বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সবিধিবিদ্ধ  নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনাকে একটি  কুট ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও  অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩মার্চ) নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সামনের সড়কে কর্মসূচীতে অংশ নেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদণজ্জামান,সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ  প্রমুখ।
কর্মসুচী থেকে এনআইডি  ও ভোটর তালিকা  ইসির হাতে রেখে তা রক্ষার মাধ্যমে গণতন্ত্র  নিশ্চিত করার  আহব্বান জানানো হয়। 


এ জাতীয় আরো খবর