মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পালিয়ে রক্ষা পেলো না মহেশখালীর পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ছাবের আহমদ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৩-১৩ ১৪:০৪:৫৭

মহেশখালী কক্সবাজার ১৩ মার্চ ২০২৫ 
মহেশখালী পৌরসভার ০৩ নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী,ডাবল সাজাপ্রাপ্ত আসামী,টেকনাফে পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না তার! পরিশেষে মহেশখালী থানার  এস আই  মহসিন চৌধুরী (পিপিএম) এর হাতে গ্রেপ্তার হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় - কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ  সাইফউদ্দিন শাহীনের দিক নির্দেশনায়,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম)সঙ্গীয় ফোর্সসহ ১১ মার্চ গভীর রাতে...
টেকনাফ থানাধীন (কুলালপাড়া এলাকায়)টেকনাফ থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই  সময়   জিআর-১৯৪/১২  (ডবলমুরিং-চট্টগ্রাম) মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত ও  জিআর-৬৩/২১ (বুড়িচং-কুমিল্লা)  মামলার  ০২  বছরের  সাজাপ্রাপ্ত
(পেশাদার  মাদক ব্যবসায়ী) মহেশখালী পৌরসভার 
০৩   নং   ওয়ার্ডের দাসিমাঝি  পাড়ার   মৃত  কাদের
আলীর  পুত্র  মোঃ  ছাবের আহমদ (৫০) কে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন- চিহ্নিত মাদক ব্যবসায়ী,সাজাপ্রাপ্ত আসামী ও অপরাধীদের গ্রেপ্তারে থানা পুলিশের 
বিশেষ অভিযান চলমান থাকবে। 
গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর