মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ফ্লাট ভাড়া নিয়ে অসামাজিক কার্যক্রম,৩ যুবতী ও ১ খদ্দেরসহ আটক ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১২ ১২:৫৩:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে ফ্লাট ভাড়া নিয়ে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগে ৩ যুবতী ও এক খদ্দেরকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১১ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বেলেপুকুর লিচুবাগান মহল্লা থেকে ওই চারজনকে আটক করে থানায়  নিয়ে আসে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার  অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, এলাকাবাসী বাড়িটি ঘিরে ওই চারজনকে আটকের পর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বাড়িটি নিয়ে পূর্ব থেকেই এলাকাবাসীর সন্দেহ ছিল। বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য ভাড়াটিয়াদের নোটিশও দিয়েছিলেন। ওসি আরও বলেন,  বুধবার(১২ মার্চ) দুপুরে আটকদের  অসামাজিক কার্যকলাপের অভিযোগে  দন্ডবিধির ২৯০ ধারায় আদালতে পাঠানো হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর