বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মদের দোকানে সেনাবাহিনীর অভিযানে ৩,৪৩০ লিটার দেশী মদ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৯ ১৯:৫৪:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার  এলাকায় একটি মদ বিক্রির দোকানে  অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ৩ হাজার ৪৩০.৪৫ লিটার দেশি মদ, ৩টি মোটরসাইকেল ও নগদ ১৩ হাজার ৫৫৭ টাকা  উদ্ধার হয়। উদ্ধার সামগ্রীর বৈধতা যাচাই বাছাই এর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশে জমা দেয়া হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,গত শনিবার  দিবাগত রাত ২টা থেকে রবিবার (৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত টানা ৬ ঘন্টা মনতোষ কুমার চক্রবর্তী ওরফে মনা ঠাকুরের  মালিকানাধীন মদ বিক্রির দোকানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানকালে সেখানে অবস্থানকারীরা সরে পরে। উদ্ধার হয় ১১টি ড্রামের প্রতিটিতে ২০০ লিটার করে  ২ হাজার ২০০ লিটার বাংলা মদ,প্রতিটি ৩৯০ মিলিলিটার করে ৩ হাজার ১৫৫টি মদ ভর্তি বোতল (১ হাজার ২৩০.৪৫ লিটার),৩টি মোটরসাইকেল ও ১৩ হাজার ৫৫৭ টাকা। উদ্ধার  সামগ্রীর কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। কাগজপত্রবিহীন মদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর