চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ -- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার( ৮মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথর বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো রেজাউল করিম।
সূচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার।আরও বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওয়াদুদ,সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খান,ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন,ছাত্র নেতা আবদুর রাহিম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, নারীদের ন্যায্য অধিকার দিতে হবে।
তবে এখনও নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয় নি। কাজেই তাদেরকে সমতা দিলে চলবে না,তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দিতে হবে।