বরগুনা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি -দাওয়া আদায়ের জন্য বরগুনায় উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন বরগুনা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্যরা। (৪ মার্চ) মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা জিগজাগ (ব্রিকফিল্ড ) ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক কিসলু উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত ) আব্দুল্লাহ আবু জাহের এর কাছে এইএনস্মারকলিপি দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা জিগজাগ (ব্রিকফিল্ড ) ইটভাটা মালিক সমিতির সদস্য মোঃ সুলতান আহমেদ, স্বপন মাদবর ,বশির উদ্দিন, জসিম, নূরুদ্দীন প্রমূখ।
বরগুনা জেলা জিগজাগ (ব্রিকফিল্ড ) ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন স্মারকলিপিতে লিখিতভাবে উল্লেখ করেন , ইট শিল্পের সঙ্গে এই জেলায় প্রায় ৩১ হাজার ৫০০ জন শ্রমিক-কর্মচারী জড়িত। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে পবিত্র রমজানের ঈদের পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশের ন্যায় বরগুনা জেলা ও অচল করে দেওয়া হবে । স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ইটভাটা মালিকেরা বিগত ৩৫-৪০ বছর যাবত অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের রাস্তাঘাট ঘরবাড়ি সহ সব অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ বাটা স্থাপন করি । যা জ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে জরিপ অনুযায়ী এখন দেশের ইটভাটা গুলোর মাত্র পাঁচ থেকে দশ শতাংশ বায়ু দূষণ করছে জৈব বস্তু পোড়ানোর ৪০ শতাংশ এবং যানবাহনের কালো ধোঁয়া পঞ্চাশ শতাংশ দূষণ করে। পূর্বে ইটভাটার দূষণ মাত্রা ছিল ৫৮ শতাংশ।বিদ্যমান ঝিকঝাক ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের দূষণ কমিয়ে আনা সম্ভব হবে । এই শিল্পে প্রায় বরগুনা জেলার ৩১ হাজার ৫০০ জন শ্রমিক কর্মরত আছে এবং ৩১ হাজার ৫০০ পরিবার তথা ১০০ থেকে ৫০০ মানুষের রুটিরুজির ব্যবস্থা আমরাই করছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোক গুলো বেকার হয় পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে এক কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে যা প্রায় ৫০ কোটি টাকা । ইটভাটা বন্ধ হয়ে গেলে সব ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকেরা বছরে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। আমরা আশা করছি প্রধান উপদেষ্ট এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে।