শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পরিচ্ছন্ন ও অনুসরণীয় অভিনেত্রি নূতন

  • মেসবা খান
  • ২০২৫-০২-২১ ২৩:৫৫:৪৪

নূতন একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রি। তাঁর পুরো নাম নূতন সমর্থ বাল। জন্ম ৪ জুন ১৯৩৬ সালে মুম্বাইয়ে। 
চার দশককাল সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে ৭০ এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাপেক্ষা পরিচ্ছন্ন অভিনেত্রি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পিতামাতার চার পুত্রকন্যার মধ্যে নূতন সবার বড়। ছোট বোন তনুজা ও তাঁর মেয়ে কাজলও একজন সফল অভিনেত্রি।
১৯৫০ সালে মাত্র চৌদ্দ বছর বয়সে 'হামারি বেটি' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আবির্ভাব ঘটে তাঁর। 
১৯৫২ সালে তিনি জয় করেন মিস ইন্ডিয়া শিরোপা।
১৯৫৫ সালে 'সীমা' চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার কারণে তিনি প্রথমবারের মতো সেরা অভিনেত্রি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি তাঁর এ সফলতা ধরে রাখেন আবেগধর্মী 'পেয়িং গেস্ট' চলচ্চিত্রেও। এ চলচ্চিত্রে তাঁর নায়ক ছিলেন দেব আনন্দ।
১৯৫৯ সালে রাজ কাপুরের সাথে 'আনারী' ও বিমল রায়ের 'সুজাতা' চলচ্চিত্রে সুনীল দত্তের সাথে অভিনয় করেন। দুটো ছবিই দর্শকমহলে সাড়া জাগায়।
১৯৬০ ও ১৯৭০ এর দশকে 'চালিয়া', 'স্বরস্বতীচন্দ্র', 'দেবী' ও 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কি'র মতো চলচ্চিত্রগুলো ব্যাপক সফলতা লাভ করে।
১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত মনমোহন দেশাইয়ের 'চালিয়ায়' রাজ কাপুরের বিপরীতে অভিনয়ের জন্য নূতন আরও একবার ফিল্মফেয়ার কর্তৃক মনোনীত হন।
অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ - সুজাতা, বন্দিনী, মিলন, ম্যায় তুলসী তেরি অঙ্গনকি, তেরি ঘর কে সামনে, অনুরাগ, সওদাগর প্রভৃতি।
আশির দশকে তিনি চরিত্রধর্মী অভিনয়ে জড়িয়ে পড়েন ও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অভিনয় চালিয়ে যান। 
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত 'মেরি জাং' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের কারণে ষষ্ঠ ও সর্বশেষ ফিল্মফেয়ার পুরস্কার পান। তবে এ পুরস্কারটি সেরা সহঅভিনেত্রি বিভাগের ছিল।
১৯৮৯ সালে তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'কানুন আপনা আপনা' মুক্তি পায়। 
১৯৭৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক তাঁর সম্মানার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল।
সাধনা এবং স্মিতা পাতিলের মতো অভিনেত্রিরা নূতনকে অনুসরণ করতেন।
২১ ফেব্রুয়ারি ১৯৯১ সালে নূতন মৃত্যুবরণ করেন। 
 


এ জাতীয় আরো খবর