মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গোলাপগঞ্জে ডেভিল হান্টের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী সহ গ্রেফতার ৩

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০২-১৯ ১৮:২৪:২৬

সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 'অপারেশন ডেভিল হান্টে' অস্ত্রধারী সন্ত্রাসী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)  রাত থেকে বুধবার  সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ৩ জনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অস্ত্রধারী সন্ত্রাসী। গোলাপগঞ্জ থানায় তাদের উপর বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-  উপজেলার কায়স্থগ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইউপি সদস্য কবির আহমদ (৩৬), পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত পাখি মিয়ার ছেলে অপু খান বদই ও ধারাবহর গ্রামের ইশাদ আলীর ছেলে টুনু তালুকদার (২৮)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা।

 


এ জাতীয় আরো খবর