মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-মহিলা ক্রিকেট টুর্নামেন্ট’ আজ শেষ হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-১৪ ২২:০৬:৪৩

আজ শেষ হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-মহিলা ক্রিকেট টুর্নামেন্ট’। 
ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৪টি দলে মোট ৬০জন ক্রিকেটার অংশগ্রহণ করে। 
টুর্নামেন্টে বাংলাদেশ ওমেন ক্রিকেটার্স এসোসিয়েশন চ্যাম্পিয়ন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা রানার্স-আপ হয়। 
আজ অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ওমেন উইং এর প্রধান মো. নাজমুল আবেদীন ফাহিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী (ভারপ্রাপ্ত) আনজুমান আরা আকসির এবং সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌ: ফিরোজা করিম নেলী।


এ জাতীয় আরো খবর