চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের সাঁকোপাড়া এলাকায় ডিপ টিউবওয়েলের হাউজের পানিতে পড়ে ডিপের পানির তোড়ে সংযোগ পাইপের মধ্যে ঢুকে গিয়ে নাইম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত শনিবার (১ ফেব্রæয়ারী) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে ডিপের হাউজের পানিতে পড়ে যায় শিশুটি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে ডিপ টিউবওয়েল বন্ধ করে মাটি খুঁড়ে পাইপ বের করে ভেতরে আটকে যাওয়া শিশুটির মরদেহ বের করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার বলেন, যমজ ভাই ও বড় তিন বছর বয়সী বোনের সাথে বাড়ির পাশে ডিপের হাউজের নিকট খেলতে যায় তিন ভাই-বোন। এক পর্যায়ে নাইম হাউজে পড়ে গেলে বোনটি বাড়িতে জানায়। দ্রæত পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় পুলিশ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।