মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মশিয়ালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মশিয়ালী পাড়িয়ারডাঙ্গা একতা তরুণ সংঘ চ্যাম্পিয়ান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-২৪ ২৩:০৯:৫৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ মশিয়ালী পাড়িয়ারডাঙ্গা একতা তরুন সংঘের উদ্যোগে আয়োজিত  ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকাল ৩ টায়  মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শেখ রওশন আলী স্মৃতি ফুটবল ক্লাব খালিশপুর ও   মশিয়ালী  পারিয়ারডাঙ্গা একতা তরুণ সংঘ। উক্ত খেলায় মশিয়ালী পাড়িয়াডাঙ্গা একতা তরুণ সংঘ ৩-১  গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। খেলার উদ্ভোধক অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম । আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সভাপতিত্বে ও বিএনপি নেতা সরদার নজরুল ইসলাম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,  যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন , যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শেখ মামুন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচউদ্দীন। বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ পিন্টু, মমিনুল ইসলাম,আহসান হাবীব, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন ইমন, সাধারন  সম্পাদক মজ্ঞুরুল ইসলাম। বিএনপি নেতা গাজী মুতাজ উদ্দিন, আকরাম গাজী,বাবু শেখ, মশিয়ালী পাড়িয়ারডাঙ্গা একতা তরুন সংঘের সভাপতি মোঃ জালাল খান, সাধারন সম্পাদক মোঃ রাকিল সরদার, রুহুল আমিন, নাসির,নুর আলম গাজী, বিল্লাল হোসেন, মকবুল সরদার ইউনুস মোল্লা হেকমত ফকির জরিনা বেগম ছাত্রনেতা শামীম রাকিব  জুয়েল ,সজীব প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর