মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • এস এম মহিদার রহমান
  • ২০২৫-০১-২৪ ২২:৩০:৩৯

সাতক্ষীরা ঃ সাতক্ষীরা শহরের কামালনগর গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় শহরের কামালনগর লেকভিউর তুফান কনভেশান সেন্টারে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।
কামালনগর ৮ নং ওয়ার্ড  জামায়াতের আমীর শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তবল্র রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মোঃ আবু তালেবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ ও ঘুষ এর কোন স্থান নেই। আর এই কাজে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সবসময়ই গরিব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে এসময় ধন্যবাদ জানানো হয়।
এর আগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নেতারা বলেন, পরিকল্পনার আলোকে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ও মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।

 


এ জাতীয় আরো খবর