কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শণী স্থাপনের জন্য রাইস ট্রান্সপ্লান্টটারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, জেলা কৃষি প্রকৌশলী শারমিনা নাসরিন। আরো উপস্থিত ছিলেন আজিজুল হক,আলা উদ্দিন, সালা উদ্দিন, জাকের মিয়া,জহির,জিয়াউলহক ফরহাদ,সিরাজ,সেলিম প্রমূখ।