বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে বিএনপিরউঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০১-১০ ১৩:৫৬:২৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে ও জনসম্পৃক্ততা উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, বসুরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী বসুরহাট পৌরসভার বিভিন্ন স্থানে পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়বাদী দল বিএনপি'র কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে সাংগঠনিক সমন্বয়ক বজলুল করিম চৌধুরী আবেদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার,যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম,পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক,সহ-সভাপতি শওকত হোসেন সগির,আবু তোহা, ইব্রাহিম রিপন,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা  কামাল উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল,উপজেলার যুবদলের যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন সুমন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম শামসুদ্দিন হায়দার,সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল,সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব বাবুল,উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর নবী আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগর,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর উদ্দিন রুবেল,পৌরসভা মহিলা দলের সভাপতি জোসনা, উপজেলা শ্রমিক দলেরে সাবেক সভাপতি বেলাল,সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক  সদস্য সচিব সাইমুন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় হতদরিদ্র প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত প্রধান করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি বজলুল করিম চৌধুরী আবেদ।

 


এ জাতীয় আরো খবর