চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানচালক ও ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়ী আরিফ হোসেন(৩০) নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট মকিমপুর গ্রামের মো.বুদ্ধুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার(৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাকস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে,সোনামসজিদ বন্দর থেকে পেঁয়াজ কিনে ভ্যানবোঝাই করে নিজেই ভ্যান চালিয়ে কানসাটের দিকে আসার সময় ভ্যানের সামনের চাকার এক্সেল ভেঙ্গে সড়কে ছিটকে পড়েন আরিফ। এ সময় বিপরীতে বন্দরগামী একটি দ্রæতগতির ট্রাকের নীচে চাপা পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকটি বন্দর এলাকায় চলে যায়। সেটি শনাক্ত ও আটকে চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।