বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সন্তাস বিরোধী আইন বাতিলের দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৪ ০৯:৪৪:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনকে স্বৈরাচারের হাতিয়ার ‘কালো আইন’ দাবি করে ওই আইনসহ অনান্য আইনে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার(২৩ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামে একটি সংগঠন প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে দেখা করে দাবি-দাওয়া পেশ করেন।
৬ দফার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জামিন দেয়ার ক্ষেত্রে বৈষম্য দূর করা,স্বাধীন দেশের সকল আইন-কানুন স্বাধীন দেশের মানুষের চিন্তাধারা-সংস্কৃতির আদলে করা, আওয়ামী লীগ সরকার দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানির শিকার ব্যাক্তিদের ক্ষতিপূরণ দেয়া, গুম ও ক্রস ফায়ার বন্ধ করা, আদালতের পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বন্ধ করা, র‌্যাব বিলুপ্ত করা, ২০১৩ সালের হেফাজতের আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত হতাহতদের ক্ষতিপূরণ দেয়া,কারাবন্দিদের অধিকার নিশ্চিত করা ও তাদের সুবিধা বাড়ানো ইত্যাদি।
কর্মসূচীতে বক্তব্য দেন সংগঠনের আহব্বায়ক মামুনুর রশিদ,রুমা খাতুন, মো. ফরহাদ প্রমুখ। তাঁর বলেন, কালা কানুন সন্ত্রাস দমন আইনটি আমেরিকার আইনের আদলে প্রবর্তিত। একটি পৃথক স্বাধীন দেশে এমন আইন থাকা উচিত নয়। বক্তরা দাবি করেন, বিচার বিভাগ যখন দেশে স্বাধীনভাবে কাজ করছে তথনও জামিন হওয়া অনেকে সময়মত কারাগার থেকে মুক্ত হতে পারছেন না। নানা অজুহাতে আটকে রাখা হচ্ছে। এটি দূ:খজনক।এমন বাংলাদেশ কাম্য নয় যে জামিন হবার পরও কেউ আটকে থাকবে। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত তারা ফ্যাসিবাদের দোসর।
বক্তরা র‌্যাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশে গুম কমিশণ কাজ শুরু করেছে যা শুভ লক্ষণ। গুম মানবতাবিরোধি অপরাধ।আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে হবে নইলে তাদের ক্ষমা হবে না। তারা অভিযোগ করেন, অনকেকে গুম করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ জন্য তারা ফ্যাসিষ্ট সরকারের কঠোর সমালোচনা করেন।
বক্তরা আশা প্রকাশ করে বলেন, ড. ইউনুসের সরকার ৬ দফা দাবি মেনে নেবেন। বক্তরা আরও বলেন, দেশে বিদেশী হস্তক্ষেপ কাম্য নয়। এ ব্যাপারে তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। বক্তরা বলেন, রাষ্ট্রের আরও সংস্কার দরকার। যরাা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনান্য ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু গুম খুনে জড়িতদের ব্যাপারে গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয়। বক্তারা বলেন, ৬ দফা মানা না হলে ভবিষ্যতে দেশব্যাপী কঠোর কর্মসূচী য়ো হবে।


এ জাতীয় আরো খবর