বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিজিবি’র অভিযানে ৩১টি ভারতীয় চোরাই স্মার্ট ফোন সেট জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২০ ২৩:২৯:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকপি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর অভিযানে ৩১টি চোরাই ভারতীয় স্মার্টফোন সেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা  ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তেলকুপি বিওপির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দেয়া তথ্যের ও দিক নির্দেশনার ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তওে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে  অভিযান চালায়। অভিযানে টহলদল মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই স্মার্ট মোবাইল ফোন সেট জব্দ করে।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া বলেন, ফোন সেটগুলো কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান  অধিনায়ক।


এ জাতীয় আরো খবর