মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আ ব দু র র ব

  • এ ন্যুড বাই এডওয়ার্ড হপার (মার্গারেট গাউলের জন্য)
  • ২০২৪-০৭-০২ ১২:০৯:২৪

আলো
আমাকে যা হতে পারতাম তা থেকে নিঃস্ব করে দেয় 
পুরুষের স্বপ্ন
উষ্ণ ও কোমল;
শিল্পীর আঁকা—
স্তন নরম পায়রার মতো,
আলতো করে হাতটা বাকানো
নাতিশীতোষ্ণ দুপুরে।

আমি
নীল শিরা, একটা কাটাদাগ,
বেগুনি কোষের অংশ,
উরু ও কাঁধে ব্যবহৃত;
আমার পায়ের গোড়ালি
আমার চিবুকের মতোই ছোট,
আমার পশ্চাতদেশ আর
ছোট হবে না, ঝলমলে তাকিয়ার মত:

কিন্তু এই দেহ 
একটা বাড়ি, এখানে আমার শৈশব সমাধিস্থ, 
এখানেই আমার ঘুম ভাঙ্গে,
কামনা বাসনা 
চূর্ণ-বিচূর্ণ হয়ে  নিজেকে গড়েপিটে দেয়
হাড়গুলির ভিতরে—
আমি এখানেই বাস করি।


এ জাতীয় আরো খবর